চট্টগ্রামে ভাঙারির গুদামে আগুন

চট্টগ্রামে ভাঙারির গুদামে আগুন

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক এলাকায় আগুনে পুড়েছে একটি ভাঙারির গুদাম। এ সময় পাশে থাকা তিনটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চার ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের  উপসহকারী পরিচালক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়ার কল্পলোক এলাকার ভাঙারির গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও চন্দন পুরা স্টেশনের দুটি করে চার ইউনিট এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে ৬টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানানো হবে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin