চট্টগ্রামের ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের ৮ হাজার কোটি টাকা লেনদেন খতিয়ে দেখবে দুদক

চট্টগ্রামের ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের ৮ হাজার কোটি টাকা লেনদেন খতিয়ে দেখবে দুদক

চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের বিরুদ্ধে আট হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

ওই সাংবাদিকের উদ্দেশে দুদকের মহাপরিচালক বলেন, ‘আপনি যে অভিযোগটি উপস্থাপন করেছেন, সেটা যাচাই-বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে। তাঁরা বিষয়টি পর্যালোচনা করবেন এবং তাঁদের মূল্যায়নসহ দুদক কমিশনে উপস্থাপন করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এ ছাড়া আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজ না করে ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, এ বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরখাস্ত কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজ রোববার রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin