চুয়েটে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আছে খণ্ডকালীন কাজের সুযোগ

চুয়েটে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আছে খণ্ডকালীন কাজের সুযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চারটি অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT)-এর আওতায় ‘Establishment of Advanced Materials Research Laboratory for Energy Storage Capacity Enhancement’ শীর্ষক উপপ্রকল্প (SPP-13266) বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (০৩ বছর) সময়ের জন্য এ নিয়োগ দেওয়া হবে। চাকরিতে পার্টটাইম (খণ্ডকালীন)-এর সুবিধা আছে।

১. অফিস সেক্রেটারি

পদসংখ্যা: ০১

আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল সাইন্স বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/সমমান বা মাস্টার্স/সমমান বা পিএইচডি/সমমান ডিগ্রি থাকতে হবে।

মাসিক বেতন (সর্বসাকল্যে): ৩০,০০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

২. কম্পিউটার অপারেটর/টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/বোর্ড থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে জিপিএ–২.৫০/সমমানসহ স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট (ফিজিক্যিাল সাইন্স/তড়িৎ কৌশল/স্টোরেজ ডিভাইস) বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অথবা প্রার্থীকে বিএসসি পাস এবং সংশ্লিষ্ট টেকনোলজিতে ০৬ মাস মেয়াদি ট্রেডকোর্স অথবা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 2D materials synthesis and storage capacity measurement সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন (সর্বসাকল্যে): ২০,০০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

৩. অ্যাকাউনটেন্ট (অতিরিক্ত দায়িত্ব, পার্টটাইম)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে Accounting/Finance or Commerce- এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকিউরমেন্ট কাজে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন (সর্বসাকল্যে): ৮,০০০ টাকা

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

মাসিক বেতন (সর্বসাকল্যে): ১৬,০০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

সংশ্লিষ্ট পদের নিয়োগ–সংশ্লিষ্ট শর্তাবলি বিস্তারিত ওয়েবসাইট: -এ পাওয়া যাবে।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin