মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলীর গুলশান পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে নেয়া হয়েছে। তারা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মহাখালী এলাকা থেকে সাতজনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধের পরিমাণ জানতে কিছুটা সময় লাগবে।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম বলেন, এখন পর্যন্ত এ ধরনের দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin