ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫   

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫   

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে চলতি বছরে এ যাবত মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।           

২৪ ঘণ্টায় ৫৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৪৪ হাজার ১৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।    

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৭৮৬ জন। এর মধ্যে ৬০ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন।     

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরকেআর/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin