প্রবাসী বাংলাদেশিদের তাদের সহযোগিতা এবং অবদানের মাধ্যমে দেশ ও জাতি পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশি) কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আনা পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
তিনি বলেন, আমরা সবসময়ই আপনাদের অন্তর্ভুক্ত করার এবং আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার পরিকল্পনা করেছি। এখানে আপনাদের উপস্থিতি আমাদের নতুন করে সংকল্প নিতে এবং নতুন উদ্দীপনা নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস দিয়েছে।
বিস্তারিত আসছে…