শিবচরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর জেলার শিবচরে ট্রাকের ধাক্কায় দেবাষিশ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহ নিহত হয়েছেন।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবাশিষ সরদার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচরের যাচ্ছিলেন দেবাশিষ। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দেবাশীষকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, 'পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে। '

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin