দেশীয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি

দেশীয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি

দেশের ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনযোগ্য বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার নাম-ঠিকানা উল্লেখ করে আজ শনিবার রাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।

কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারও দাবি বা আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ২০ অক্টোবরের মধ্যে ইসি বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এরপর দাবি–আপত্তি নিয়ে শুনানি শেষে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করবে ইসি।

বর্তমানে দেশীয় কোনো সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে ইসিতে নিবন্ধিত হতে হয়। গত ১৮ জুলাই আগের নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করার কথা জানায় ইসি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি নতুন করে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেয়।

গত ২৭ জুলাই নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে ইসি। নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের পর আবেদন জমা হয় ১৩টি।

যথাযথ প্রক্রিয়ায় আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ৭৩টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin