দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ কমছে নদ-নদীর পানি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, কুশিয়ারা নদী অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি সমতল দুদিনে হ্রাস পেতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীগুলোতে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আগামী তিনদিনে পানি সমতল কমতে পারে।

ইইউডি/এএটি

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin