গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আশরাফুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা তিনটায় তেজগাঁও থানা-পুলিশ ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এ ছাড়া আশরাফুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা ও জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে।