দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৯৫৬

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৯৫৬

দেশজুড়ে অভিযান চালিয়ে ৯৫৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৫৯২ জন রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ৯৫৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৫৯২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৩৬৪ জন।

এছাড়া অভিযানে উদ্ধার করা হয় একটি একনলা পাইপগানসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র।

এমএমআই/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin