ঢাবির আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

ঢাবির আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (আইএনএফএস)-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে টিএসসি প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন আইএনএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইমুমুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় এবং সাধারণ সম্পাদক জাহিদুল মনির অ্যাসোসিয়েশনের পটভূমি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রথমেই ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। এরপর কোরআন তেলাওয়াত ও অতিথিদের পরিচিতির মাধ্যমে শুরু হয় দিনটি।

মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় পুনর্মিলনী পর্ব, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তাদের গান, নৃত্য, আবৃত্তি এবং নাট্য পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। অনুষ্ঠান শেষ হয় এক আনন্দঘন ক্যাম্পাস পরিদর্শন ও আলোকচিত্র সেশনের মাধ্যমে।

এতে আয়োজকরা বলেন, আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঐতিহ্য, একাডেমিক উৎকর্ষ এবং সাম্য ও বন্ধনকে আরও দৃঢ় করেছে। এই আয়োজন প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং একটি প্রাণবন্ত সম্প্রদায় যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একত্রে মিলিত হয়।

এফএইচ/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin