ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন ও গণপরিসর উন্নয়নে সমঝোতা স্মারক সই

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন ও গণপরিসর উন্নয়নে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ ও প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক আলতাফ হোসেন সেখ এবং ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা) মোহাম্মদ আসাদুজ্জামান এই সমঝোতা স্বারকে সই করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলোতে ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

অনুষ্ঠানে ডিএনসিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin