ঢাকা মেডিক্যাল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দেয়াল ঘেঁষে পড়ে থাকা অজ্ঞাত এক পুরুষের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢামেকের ওয়ার্ড মাস্টার আইয়ুব ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সকাল ১১টা ৫০ মিনিটেতাকে মৃত ঘোষণা করেন।

ওয়ার্ড মাস্টার আইয়ুব বলেন, দুপুরে হঠাৎ দেখি, দেয়াল ঘেঁষে এই লোকটি পড়ে আছে। পরে তাকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করছিলেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin