ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে বসুন্ধরা শুভসংঘ 

ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে বসুন্ধরা শুভসংঘ 

ময়মনসিংহ: ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।  

শনিবার (১১ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অসুস্থ হামিদা খাতুনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, হামিদা খাতুনের স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। হামিদা খুব অসুস্থ। অর্থের অভাবে তিনি চিকিৎসা চালাতে পারছেন না এবং প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। এ অবস্থায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের পক্ষ থেকে  তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ, আল শাহরিয়ার বিবেক, তানভীর আহমেদ নাঈম, শাহ আলম জীবন, মোহাম্মদ মাহিমসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘকে কৃতজ্ঞতা জানিয়ে অসুস্থ হামিদা খাতুন বলেন, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না, ওষুধও কিনতে পারি না। বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহর কাছে তাদের জন্য হাত তুলে দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো করেন।

বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ বলেন, আমরা হামিদা খাতুনের কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin