ঢাকাই রকের সঙ্গে পাকিস্তানের সুফিবন্ধন

ঢাকাই রকের সঙ্গে পাকিস্তানের সুফিবন্ধন

রকসংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর! বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুনের গায়ক আলি আজমত গানে গানে একই মঞ্চ মাতাবেন। তাদের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন দর্শক-শ্রোতারা। 

‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টঙ্গী মহাসড়কে অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে গান গাইবেন দুই দেশের দুই রকতারকা।  অনুষ্ঠানে রক ও সুফি সংগীতের মেলবন্ধনে দর্শক-শ্রোতারা দারুণ অভিজ্ঞতা পাবেন বলে আশা আয়োজকদের। 

আলি আজমত নিজের ফেসবুক পেজে এক পোস্টে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন। ১৯৯৭ সালে প্রকাশিত জুনুন ব্যান্ডের ‘আজাদি’ অ্যালবামের ‘সাইয়োনি’ গানটির সুবাদে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। একই অ্যালবামের ‘গরজ বারাস’ গানটি ২০০৩ সালে বলিউডের ‘পাপ’ সিনেমায় ব্যবহৃত হয়। ২০১২ সালে ‘জিসম টু’ ছবিতে আলি আজমতের গাওয়া ‘ইয়ে জিসম হ্যায় তো কেয়া’ ও ‘মাওলা’ গান দুটি ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত। 

গত ২ অক্টোবর থেকে জেমস ও আলি আজমতের কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে স্টেট মিডিয়া।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin