ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার দুই হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার দুই হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুই হলের শিক্ষার্থীদের সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসারটির সব শ্রেণির ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার ((২৩ নভেম্বর) জরুরি নোটিশ দিয়ে দুটি হল বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।     

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দি‌কে রাজধানী ঢাকার বক‌শীবাজা‌রের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থী‌দের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে পু‌লিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জরুরি নোটিশে বলা হয়, ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া আল্লামা কশগরি (রহ.) হল ও মুফতি আমিনুল আহসান হলের আবাসিক ছাত্রদের জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে হলের পিলার ও কক্ষে ফাটল ধরায় ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এবং গত শনিবার (২২ নভেম্বর) রাতে সংঘটিত সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। আল্লামা কাশগরী (রহ.) ও মুফতি আমিনুল ইহসান হলে অবস্থানরত আবাসিক ছাত্রদের আজ ২৩ নভেম্বর বিকাল ৪টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হলো। চলমান ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২৪ এর কার্ডধারী আবাসিক পরীক্ষার্থীদের হলসুপার বরাবর আবেদন করার নির্দেশ দেওয়া হলো।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin