ঢাকায় চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী

ঢাকায় চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী।

পাঁচদিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।

দ্বিতীয় দিনে দর্শনার্থী, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ।  

বড় বড় প্যাভিলিয়ন আর রঙিন স্টলগুলোতে পাকিস্তানের একশ’রও বেশি প্রতিষ্ঠানের পণ্য সাজানো হয়েছে। কোথাও ঝলমলে জুয়েলারি, কোথাও আবার দেশীয় ডিজাইনের সঙ্গে মিশে থাকা রেডিমেড পোশাকের বৈচিত্র্য।  

এদিন কসমেটিকস, চামড়াজাত পণ্য, সুগন্ধি, খাদ্য ও পানীয়, খেলাধুলার সামগ্রীসহ নানান পণ্য দেখতে ও কিনতে ভিড় জমান ক্রেতারা।

প্রদর্শনীতে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দোকানিদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরেন, কেউ আবার বিশেষ ছাড় দিচ্ছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। কয়েকটি স্টলে দুপুরের মধ্যেই বিক্রি জমে ওঠে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকে। ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি পাকিস্তানি পণ্যের নতুন বাজার তৈরির লক্ষ্যেই এ আয়োজন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin