রাজনৈতিক সংস্কারে নারীর অংশগ্রহণের কথা ব্রিটিশ হাইকমিশনারকে জানালেন এনসিপি নেত্রীরা

রাজনৈতিক সংস্কারে নারীর অংশগ্রহণের কথা ব্রিটিশ হাইকমিশনারকে জানালেন এনসিপি নেত্রীরা

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নারীদের ভূমিকার কথা তুলে ধরা হয়।

এছাড়াও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রূপান্তর, নেতৃত্ব বিকাশ এবং চলমান সংস্কার কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জিং বিষয়গুলোর কথা হাইকমিশনারকে অবহিত করেন এনসিপির নেত্রীরা।

বৈঠকে হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ রাজনীতি বিভাগের প্রধান কেট ওয়ার্ড ও সমাজ উন্নয়ন উপদেষ্টা তাহেরা জাবিন।

অপরদিকে এনসিপির পক্ষে ছিলেন ডা. তাজনুভা জাবিন, মনিরা শারমিন, ডা. মাহমুদা মিতু,নুসরাত তাবাসসুম, সাদিয়া ফারজানা, হোমায়রা নূর ও তানহা শান্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক সেলের ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদ।

হাইকমিশনার সারা কুক বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে ব্রিটেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এসব বিষয় তার দেশের বৈদেশিক নীতি ও উন্নয়ন সহযোগিতার অন্যতম মূল ভিত্তি।

উভয় পক্ষই রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, কমিউনিটি পর্যায়ে সম্পৃক্ততা বাড়ানো এবং সংস্কার প্রক্রিয়ায় সব ধরনের নাগরিকের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার ওপর জোর দেন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin