ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!

ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!

শাকিব খান মানেই হিট সিনেমা, বিষয়টি এখন আর সেই ব্র্যাকেটে আটকে নেই। এখন শাকিব খান মানেই এক একজন নায়িকার পুনর্জন্ম হওয়া। সেটি কলকাতার ইধিকা পাল হোক আর ঢাকার সাবিলা নূর; দুই বাংলাতেই প্রমাণিত সত্য।

সেই ধারায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। কলকাতা ও ঢাকার সিনেমায় এরমধ্যে নিজেকে দাঁড় করিয়েছেন ওটিটি সফল ফারিণ। যদিও সে অর্থে মূল ধারার সিনেমার মতো ঝলকায়নি ছবিগুলো। মনে হলো, ওটিটি কর্মই ঝুলেছে বিগ-স্ক্রিনে! এমন মন্তব্যের কড়া জবাব মিলবে সম্ভবত এবার। কারণ নায়ক তার শাকিব খান।

গুঞ্জন ছিলো আগেই, তবে ১৫ নভেম্বর তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

বুঝতে বাকি নেই, ওটিটি প্রিন্সেস অবশেষে ঢালিউড প্রিন্সের হাত ধরার অপেক্ষায় অস্থির। নির্মাতা আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গল্পে শাকিব খানের নায়িকা কিন্তু দু’জন। তার মধ্যে একজনের নাম আজ আপনাদের জানাতে পারলাম। দ্রুতই অন্যজনের নাম জানাতে পারবো। কারণ, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাচ্ছি।’ jwARI.fetch( $( "#ari-image-jw69185aacdd66e" ) ); অনেকেই জানেন, এরমধ্যে গত সপ্তাহে নির্মাতা আবু হায়াত মাহমুদ শুভকামনা নিয়ে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে। না, তিনি অভিনয় করছেন না ‘প্রিন্স’-এ। ঘটনাক্রমে বলিউড সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সুবাদে তাদের দেখা হয় মুম্বাইয়ের এক শুটিং ইউনিটে। বলা ভালো, অমিত রায় ‘প্রিন্স’-এর সিনেমাটোগ্রাফার।

‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin