ঢামেক চত্বরে তিন লাশ

ঢামেক চত্বরে তিন লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের দেয়াল ঘেঁষে অচেতন অবস্থায় পড়ে ছিল এক ব্যক্তি। আর জরুরি বিভাগের পাশে পড়ে ছিল আরও ২ ব্যক্তি। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে এ তিনটি লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৩ জনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবুও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো দাবিদার পাওয়া না গেলে লাশ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে।

এজেডএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin