উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার (১৫ অক্টোবর) সকালে উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। শিশুদের কল্পনার রঙে ও তুলির আঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর রঙিন মেলায়।

প্রতিযোগিতায় শিশু শিল্পীরা তাদের অঙ্কিত চিত্রে তুলে ধরে দেশপ্রেম, প্রকৃতি, পরিবেশ, স্বপ্ন ও ভবিষ্যতের বাংলাদেশ। তাদের প্রতিটি ছবিতে ফুটে ওঠে রঙের উচ্ছ্বাস, ভালোবাসা ও নির্মল সৃজনশীলতার স্পর্শ। শিশুদের এই অসাধারণ সৃজনশীলতা ও নিষ্পাপ ভাবনা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন।

তিনি বলেন, ‘চিত্রাঙ্কন কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের চিন্তাশক্তি, মনন ও কল্পনাশক্তি বিকাশে অনন্য ভূমিকা রাখে। আজকের এই শিশুরাই আগামী দিনের সৃজনশীল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। ’

তিনি শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল, কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক আতাউর রহমান রাজু।

শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা শুভসংঘ সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সুমন আনসারী, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য ফিরোজ হোসেন, সবুজ মিয়া, সজল, তন্ময় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, নিয়মিত এমন আয়োজন শিশুদের মেধা, কল্পনাশক্তি ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘ ভবিষ্যতেও শিশুদের জন্য এমন সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা, রঙের ব্যবহার ও উপস্থাপনার মান বিবেচনায় নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলো, মো. হাসান মাহমুদ (পঞ্চম শ্রেণি), সুমাইয়া আক্তার (পঞ্চম শ্রেণি), নুসরাত জাহান তাসনিয়া (চতুর্থ শ্রেণি), মরিয়ম (চতুর্থ শ্রেণি), রুহানি আরিকা (চতুর্থ শ্রেণি), আরিফা সুলতানা (তৃতীয় শ্রেণি), সুবহা সাঈদ (প্রথম শ্রেণি), মহিবুল হাসান (প্রথম শ্রেণি) ও সাইমা বিনতে সাকি (প্রথম শ্রেণি)। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও শুভসংঘের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin