ঢামেকের আশপাশ থেকে ৩টি মরদেহ উদ্ধার

ঢামেকের আশপাশ থেকে ৩টি মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলো মরদেহই ভবঘুরেদের বলে জানিয়েছে পুলিশ। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তিন জনই পুরুষ। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ গেটের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৫০), বিকাল ৫টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৬০) এবং বিকাল সোয়া ৫টায় জরুরি বিভাগের মেইন গেটের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে অজ্ঞাত পুরুষ (৩০) এর মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। 

পরিদর্শক মো. ফারুক বলেন, ‘৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে শাহবাগ থানা পুলিশের কনস্টেবল সানাউল মিয়া পৃথক সময় মরদেহ তিনটি উদ্ধার করেন। মরদেহগুলো জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।’ 

তিনি বলেন, ‘তাদের পরনে ছিল ময়লাযুক্ত কাপড়চোপড়। যা দেখে মনে হচ্ছে, তারা সবাই ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন অসুস্থ থেকে রাস্তায় মৃত্যু হয়।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin