হাসপাতালে খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

হাসপাতালে খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।  

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন।

গত বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালে বিছানায় শুয়ে দাওয়াত পত্র পড়ে দেখেন।  

এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  

শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠেয় এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।  

এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের।

এনডি/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin