ধর্ষণের শিকার শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

ধর্ষণের শিকার শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

বাগেরহাটের কচুয়া এলাকার উত্তর মাধবকাঠি এলাকায় ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক কন্যাশিশু। এ ঘটনায় আরমান শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে মাধবকাঠি থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে ১০ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কচুয়া থানায় বিষয়টি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আরমান শেখকে গ্রেফতার করে।

আনোয়ার সাত্তার জানান, বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।

আনোয়ার সাত্তার আরও জানান, পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় কচুয়া থানার একটি দল অভিযুক্ত আরমান শেখকে কচুয়া থানাধীন দে-পাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin