গত জুনে চুক্তির মেয়াদ শেষ হলে ইতিহাদ ছাড়েন কেভিন ডি ব্রুইনা। বিদায়ের সময় বলেছিলেন, বাধ্য হয়েই ছাড়তে হয়েছে ভালোবাসার ক্লাব। এরপর প্রথমবারের মতো আবেগঘন এক প্রত্যাবর্তন হলো ভালোবাসার এই স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির দর্শক-সমর্থকরা এই বেলজিয়ান তারকাকে নায়কের মর্যাদায় বরণ করে নিলেও জয় পায়নি কেডিবির দল।
নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে আর্লিং হালান্ড ও জেরোমি ডকুর গোলে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
ম্যাচের ২১ মিনিটে বক্সে হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন জিওভান্নি ডি লরেঞ্জো। নাপোলি ক্যাপ্টেন লাল কার্ড দেখলে মাত্র ২৬ মিনিটেই ডি ব্রুইনাকে তুলে নেন কোচ।
বিরতির পর আর্লিং হালান্ড ও জেরেমি ডকুর গোলে জয় পায় সিটি। এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে গোলের ফিফটি পূরণ করেন হালান্ড। তাও আবার ইউসিএলের ইতিহাসে দ্রুততম। ৪৯ ম্যাচে ‘ফিফটি’ পাওয়া হালান্ড পেছনে ফেলেন ৬২ ম্যাচে ফিফটি পাওয়া রুদ ফন নিস্টলরয়কে।
এদিকে, চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রুগা। একই ব্যবধানে কাজাক ক্লাব কাইরাতকে হারিয়েছে স্পোর্টিং। তুর্কি ক্লাব গালাতাসারাইকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। আর কোপেনহেগেনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে আরেক জার্মান ক্লান লেভারকুজেন।
/এএম