র‍্যাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনার জয়, জিতেছে ম্যানচেস্টার সিটিও

র‍্যাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনার জয়, জিতেছে ম্যানচেস্টার সিটিও

বার্সেলোনার জার্সিতে প্রথমবার গোল পেলেন ইংলিশ তারকা মার্কাস র‌্যাশফোর্ড। তাতেই দারুণ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। র‌্যাশফোর্ডের জোড়ায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে নিউ ক্যাসল ইউনাইটেডকে।

সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা ৬৫ শতাংশ পজেসন ধরে রেখে ম্যাচ জিতে নেয়। চোটের কারণে টানা দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তাকে ছাড়াই স্বাগতিকদের মাঠে জয় এসেছে।

আক্রমণ-পাল্টা আক্রমণ দিয়ে খেলা শুরু হলেও গোলের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত।

৫৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সের ভিতরে দারুণ হেডে বল জালে পাঠান র‍্যাশফোর্ড। গ্যালারিতে বসে তার গোল দেখলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল।

৬৭ মিনিটে গোল ব্যবধান বাড়ান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র‍্যাশফোর্ড। ২৭ বছর বয়সী তারকার এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে নেওয়া জোরাল শটটি দূরের পোস্টের ক্রসবারে লেগে জালে জড়ায়।

৯০ মিনিটে ব্যবধান কমায় নিউক্যাসল। ডান দিক থেকে জ্যাকব মার্ফির পাস বক্সে পেয়ে জালে পাঠান গর্ডন।

এদিকে ইতিহাদের মাঠে ১০ জনের নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো শুরুর দিকেই লাল কার্ড পান। পরবর্তী সময়ে আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জেরেমি ডোকু।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin