দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আইটি বিষয়ক কর্মশালা 

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আইটি বিষয়ক কর্মশালা 

দিনাজপুর: দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক কর্মশালা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ কর্তৃক সার্টিফাইড ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (আইটি) রাকিব সরকার।  

তিনি আইটির ভবিষ্যৎ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) ভূমিকা এবং এর সার্টিফিকেট অর্জনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেশন পরিচালনা করেন ওরগার্ট্রো আইটির সিইও ও ডিজিটাল মার্কেটার সিকে সঞ্জয়। তিনি ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ, কার্যকরী কৌশল এবং বিভিন্ন প্রয়োগক্ষেত্র তুলে ধরেন।

ওয়েব ডেভলপমেন্ট বিষয়ে আলোচনা করেন ফুল স্ট্যাক ডেভেলপার ও ওপেন সোর্স কন্ট্রিবিউটর শিবশ্রী রায়।  

তিনি ওয়েব ডেভেলপমেন্টের সম্ভাবনা এবং তার কাজ করা উন্নত প্রজেক্টগুলোর তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ননটেক আনোয়ার হোসেন।

এছাড়া বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ শরীফ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি কলেজ শাখার সহ-সভাপতি অরূপ কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান হৃদয়, কার্যকরী সদস্য আসাদুল্লাহ আসিফ, জাকির হোসেন রিফাত, ঋষিকেশ রায়, অরিত্রি রায়, তাসমিয়া ইসলাম, পাওয়েল দেব, শাহরিয়ার ইসলাম, প্রতাপ চন্দ্র রায়, বৃষ্টিসহ অনেকে কর্মশালায় অংশ নেন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin