ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই

ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই

খ্যাতিমান ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক হিস্ট্রি অব চিটাগাংসহ বহু ইতিহাস গ্রন্থের রচয়িতা খ্যাতিমান ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

শনিবার (০৪ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খ্যাতিমান প্রফেসর সুনীতি ভুষণ কানুনগোর মৃত্যুতে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির শোক এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন ছাত্র সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন।

বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম প্রফেসর ড. সুনীতি ভুষণ কানুনগো আজ বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি পরলোক গমন করেছেন। উনার অন্তোষ্টিক্রিয়া রোববার (০৫ অক্টোবর) কানুনগোপাড়ার গ্রামের নিজ বাড়িতে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় তার চাচাতো ভাই চট্টগ্রামের বিশিষ্ট গিটারিস্ট দোলন কানুনগো তত্ত্বাবধানে ছিলেন।  তার স্ত্রী অধ্যাপক লীণা কানুনগো দীর্ঘদিন আগে প্রয়াত হয়েছেন। তার এক মাত্র সন্তান আমেরিকা প্রবাসী।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin