দলের সঙ্গে যোগ দিলেন সমিত সোম

দলের সঙ্গে যোগ দিলেন সমিত সোম

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কোচ হাভিয়ের কাবরেরার দল।

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী যোগ দেওয়ার পর আজ (সোমবার) কানাডা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার সমিত সোম। এয়ারপোর্টে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়েছেন দলে ফিরে দারুণ অনুভব করছেন এবং সামনে তাকিয়ে আছেন জয় পাওয়ার দিকে। সমিত বলেন, 'আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে, তারা কঠিন দল। তাই দেখি কীরকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি। ' আজ এয়ারপোর্ট থেকে সরাসরি টিম হোটেলে যোগ দিয়েছেন সমিত।

দলের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী সমিত। চোটের বিষয়েও আশ্বাস দিলেন, এখন সম্পূর্ণ ফিট আছেন। 'প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। (চোট নিয়ে) এখন ঠিক আছি। ' যোগ করেন তিনি। সমিতের যোগদানে সম্পূর্ণ হলো জাতীয় দলের ক্যাম্প।

বাংলাদেশ দলের এই নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা এখন অনেক। হংকং এর বিপক্ষে মাঠে কী চমক দেখাতে পারে লাল-সবুজের দল, সেটিই এখন দেখার অপেক্ষা। এআর

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin