মরুর প্রলয়ে ছুটিতেছিকোথায় লুকাই হায়দেহের অধিক এ ব্যাপক রোদন।এ বিপুল-বৈপরীত্যেআর যে দম নিতে পারছি না।ধসে যাচ্ছি, গেড়ে যাচ্ছিনিজেরই নির্মাণএই সব অস্থির ভেতর।
মনে পড়ে, ছিল দিনচকচকে রোদের ফড়িংবিকেলের চায়ে ছিলবিশ্বস্ত শিল্পের চামচচিনি ও মধুপিঠা পেছনে মজুতসবকিছুই ছিল যেন বড়ই নিখুঁত।হায় প্রিয়ভূমি,কী করে দীর্ঘশ্বাস হলে!আর আমরা হয়ে গেলামবড়ই অদ্ভুত।