দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জামিল মালিথা নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইন আটক করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জামিল মালিথা দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট নামক স্থানে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইনসহ ওই ব্যক্তিকে আটক করে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬ হাজার দুই শ টাকা।

তিনি আরও জানান, আটক আসামি একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, যার বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র (অটোমেটিক পিস্তল) পাচার করে আনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে।

আটক আসামিকে দৌলতপুর থানায় বিধি মোতাবেক মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin