ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম

ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তানজিদ তামিম রাখলেন দুর্দান্ত অবদান। ওপেনিংয়ে নামতেই শুরু করলেন আগ্রাসী ব্যাটিং, প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করলেন প্রথম থেকেই।

সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিকে ব্যর্থতার তকমা লাগাতে দেননি তামিম। এই জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন ৬৩। সাইফই আগে বিদায় নেন। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রান।

তামিমও অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ স্থায়ী হননি। নূর আহমেদের বলে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে অবশ্য স্কিপার লিটন দাসের মূল্যবান উইকেট খোয়ায় বাংলাদেশ। তবে তামিমের অর্ধশতক বাংলাদেশের বড় ইনিংসের পথ সুগম করে।

এফবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin