টফির কনটেন্টের পাইরেসি রোধে বিটিআরসিকে বাংলালিংকের চিঠি

টফির কনটেন্টের পাইরেসি রোধে বিটিআরসিকে বাংলালিংকের চিঠি

বাংলালিংক তাদের ওটিটি প্ল্যাটফর্ম টফির কনটেন্টের অবৈধ ব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে। অপারেটরটি বলছে, তাদের মৌলিক কনটেন্টগুলো অবৈধভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে।

৪ সেপ্টেম্বর বিটিআরসিকে পাঠানো চিঠিতে বাংলালিংক বলেছে, বিভিন্ন অবৈধ অ্যাপ, ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্মে টফির লাইভ গেম, চলচ্চিত্র, নাটকসহ মৌলিক কনটেন্ট অননুমোদিতভাবে স্ট্রিম করা হচ্ছে। এ ধরনের পাইরেসি সরাসরি টফির ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে এবং সরকারি রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলালিংক জানিয়েছে, তাদের নজরদারিতে একাধিক প্ল্যাটফর্মসহ টরেন্ট সাইট, টেলিগ্রাম চ্যানেল এবং গিটহাবেও তাদের কনটেন্ট পাওয়া যায়। অবৈধভাবে কনটেন্ট প্রচারে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তার জন্যও ঝুঁকি সৃষ্টি করছে। ম্যালওয়্যার বা ডেটা চুরির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আসন্ন এশিয়া কাপ ২০২৫ শুরুর আগে পাইরেসি রোধে বিটিআরসির হস্তক্ষেপ প্রয়োজন বলে ওই চিঠিতে বিশেষভাবে অনুরোধ করেছিল বাংলালিংক।

জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়াসহ পাইরেসি বন্ধে বিটিআরসিকে কিছু পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে বাংলালিংক।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin