দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন মেলেনি

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন মেলেনি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

রোববার (১২ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ তার জামিন নামঞ্জুর করেন।

এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।  

মামলার অভিযোগে বলা হয়, নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে তার অ্যাকাউন্টে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।  

এ লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের মামলার তথ্যানুযায়ী, নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট।

গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। এরপর গত ২২ সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।  

কেআই/এএটি

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin