দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক কামরুল হাসান খান আজ রোববার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৬ বছর আগে করা দুদকের মামলায় থেকে খালাস পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ জানুয়ারি মামলাটি করা হয়েছিল।

মামলায় অভিযোগ আনা হয়, রাজধানীর রায়েরবাজারে গয়েশ্বরের ছয়তলা বাড়ি আছে। কেরানীগঞ্জে রয়েছে একটি বাড়ি। বাড়ি দুটির নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় ১৫ লাখ ৪ হাজার টাকা। অথচ তদন্তে গণপূর্ত মন্ত্রণালয়কে দিয়ে হিসাব করিয়ে দেখা যায়, এই নির্মাণ ব্যয় ২৫ লাখ টাকার বেশি। পরে মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ৫ জুলাই অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ২৯ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025

More from this User

View all posts by admin