দুই বছর পর দলে ফিরে কিউইদের সিরিজ জেতালেন টিকনার 

দুই বছর পর দলে ফিরে কিউইদের সিরিজ জেতালেন টিকনার 

অ্যাশেজ প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেলো ইংল্যান্ড। হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটের পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড জিতেছে ১০১ বল হাতে রেখে। 

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার আবারও ভেঙে পড়ে। ৩৬ ওভারেই সফরকারী দল অলআউট হয় ১৭৫ রানে। 

জেমি ওভারটন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লোয়ার অর্ডারে ২৮ বলে ঝড়ো ৪২ রানের ইনিংসে দলকে কিছুটা ভরসা দেন তিনি। তার আগে টেস্ট দলের সদস্য জেমি স্মিথ, জো রুট, জেকব বেথেল ও হ্যারি ব্রুকরা শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে পেসার ব্লেয়ার টিকনার ছিলেন সবচেয়ে কার্যকর। দুই বছর পর ফিরে ক্যারিয়ারসেরা ফিগারে ৩৪ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। নাথান স্মিথও ২ উইকেট নিয়ে ভূমিকা রেখেছেন। 

তার পর বল হাতে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ইনিংসের চতুর্থ বলে জোফরা আর্চার উইল ইয়াংকে এলবিডাব্লিউ করেন। পরে ওভারটনের বলে ২১ রান করা কেন উইলিয়ামসন আউট হলে আবারও আশার সঞ্চার হয় ইংলিশদের মধ্যে।

কিন্তু রাচিন রবীন্দ্রর ৫৪ রানের দারুণ ইনিংস ও পরে ড্যারিল মিচেলের অপরাজিত ৫৬ রানে ভর করে নিউজিল্যান্ড সহজেই জয় পায়। অধিনায়ক মিচেল স্যান্টনারও অপরাজিত থাকেন ৩৪ রানে। 

২৩ রানে তিনটি উইকেটই নেন আর্চার। 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin