খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না

খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না

খাবার শুধু শরীরের জন্য নয়, এটি পরিবারের সম্পর্কের বন্ধনও। তাই সন্তানকে ঘরে একা খাবার না খেতে দিয়ে, পরিবারের সবাই মিলে টেবিলে খাওয়ার অভ্যাস করুন। একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তোলার গভীর শিক্ষামূলক ও মানসিক কারণ আছে। যখন সবাই একসাথে টেবিলে খায়, তখন পরিবারের সদস্যদের মধ্যে আলাপ, হাসি-আনন্দ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ে। এতে সন্তান মনে করে, সে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। খাবার টেবিলের শিক্ষার মধ্য দিয়ে সন্তান জীবনের মূল্যবোধ শেখে—

মানসিক ও আচরণগত উন্নতি হয়

যখন আপনি পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবেন, তখন আপনার সন্তান অনেক ছোট ছোট বিষয় শিখে যায়— এগুলো জীবনের গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা।

·      কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়

·      কিভাবে অন্যের কথা শুনতে হয়

·      কিভাবে অপেক্ষা করতে হয়

·      কিভাবে অল্প খাবার ভাগ করে খেতে হয় jwARI.fetch( $( "#ari-image-jw6901caa58f961" ) ); স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে

ঘরে একা খেলে শিশুরা অনেক সময় টিভি দেখে বা ফোনে মন দেয়, ফলে বেশি বা কম খেয়ে ফেলে। খাবারের টেস্ট বিষয়ে আলাদা করে বুঝতে পারে না। বিভিন্ন ধরনের খাবার মিলিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হয় না। কিন্তু পরিবারের সাথে খেলে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস হয় এবং অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড কমে।

পারিবারিক যোগাযোগ বজায় থাকে

একসাথে খাবার সময় হলো দিনের এমন একটা সময়, যখন সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে— স্কুলের ঘটনা, কাজের কথা, আনন্দ বা কষ্ট। এতে সন্তান মনে করে, তার কথা গুরুত্বপূর্ণ এবং সে ভালোভাবে খোলামেলা হতে শেখে।

টেবিলে খাবার দেওয়ার সময় তাকে সাথে রাখুন

সন্তানকে টেবিলে খাবার দিতে সহায়তা করতে শেখানো মানে শুধু কাজ শেখানো নয়— বরং দায়িত্ববোধ, শ্রদ্ধা ও পারিবারিক সহযোগিতার মূল্যবোধ শেখানো। যখন শিশুকে বলা হয় ‘চলো, টেবিলে খাবার সাজাতে সাহায্য করো’, তখন সে বুঝতে শেখে যে পরিবারের কাজে তারও দায়িত্ব আছে। এর মধ্য দিয়ে সে সহযোগিতা ও দলগত মানসিকতা শেখে। পরিবার একসাথে কাজ করলে শিশু বুঝতে পারে এটা কেবল তার মায়ের কাজ না। এটাতে তার বাবা ও তার সমান দায়িত্ব আছে। jwARI.fetch( $( "#ari-image-jw6901caa58f9a1" ) ); যখন শিশু দেখে যে খাবার প্রস্তুত করতে কষ্ট হয়, তখন সে খাবার ও রাঁধুনিকে (সাধারণত মা বা বাবা) বেশি সম্মান করতে শেখে। বয়স অনুযায়ী কাজ দিন। টেবিল সাজানো, চামচ-কাঁটা রাখা, পানি দেওয়া— এসব ছোট কাজ শিশুর মধ্যে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংগঠনের অভ্যাস তৈরি করবে।

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin