দুই নাটকে আলভী-শ্রেয়সী

দুই নাটকে আলভী-শ্রেয়সী

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখিয়ে নিয়মিত নাটকে কাজ করছেন শ্রেয়সী শ্রেয়া। সম্প্রতি তিনি অভিনেতা যাহের আলভীর সঙ্গে জুটি বেঁধে দুটি নাটকে অভিনয় করেছেন। নাটক দুটির নাম ‘জীবন সংগ্রাম’ ও ‘বেকার জামাই’। দুটি নাটকই পরিচালনা করেছেন নাজমুল রনি। 

নাটক দুটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন এ নির্মাতা।

এ প্রসঙ্গে শ্রেয়সী শ্রেয়া বলেন, ‘দুটি নাটকের গল্পে ভিন্নতা আছে। প্রথমটিতে নামের মধ্যেই মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্পের আভাস, জীবন সংগ্রামের ভিন্ন এক আহ্বান! আর দ্বিতীয়টি কমেডি গল্পের। আমি বড়লোক বাবার আদরের একমাত্র মেয়ে। যার সঙ্গে বিয়ে হয় তিনি বেকার। নানা নাটকীয় ঘটনা আর হাস্যরসাত্মক গল্পে নাটকটি এগিয়ে যাবে। বিনোদনের পাশাপাশি দর্শক বার্তা পাবে। আশা করি, নাটক দুটি প্রচারে এলে দর্শক পছন্দ করবেন।’ jwARI.fetch( $( "#ari-image-jw68f613cc69f9d" ) ); জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে শ্রেয়সীর ছোট পর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত কাজ করছেন তিনি। নাটক কিংবা ওটিটি যে মাধ্যমই হোক না কেন নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এই অভিনেত্রী। নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে চান না তিনি। নাটকে নিজেকে আরও প্রমাণ করে পা রাখতে চান চলচ্চিত্রে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin