দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুশফিক উজ্জামান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিক উজ্জামান আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছিলেন। পরে বিকাল ৩টা ১০ মিনিটের দিকে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরেই কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin