শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা ঘটনায় ৪ আসামি কারাগারে

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা ঘটনায় ৪ আসামি কারাগারে

পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে প্রকাশে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যা মামলায় চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ। 

পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এই তদন্তকারী কর্মকর্তা। পরবর্তী সময়ে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর এই তিন আসামিসহ শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ১৬ নভেম্বর মামুন হত্যায় মামলায় গ্রেফতার   দেখিয়ে আসামিদের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার আদালত এলাকায় কাছে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফটকে ১০ নভেম্বর বেলা ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় মামুনকে। মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা ঢাকার সূত্রাপুর থানায় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। দুদিন পরে ১২ নভেম্বর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় দুই শ্যুটারসহ পাঁচজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin