সাকিব আল হাসানকে দুদকে তলব

সাকিব আল হাসানকে দুদকে তলব

ক্রিকেটার সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

সাকিব আল হাসান ছাড়াও মামলা সংশ্লিষ্ট ১৫ জন আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিবকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অর্থ গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেছেন। এই অপরাধে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী নোটিশ জারি করেছে। আগামী ২৬ তারিখ তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin