দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: সরওয়ার আলমগীর

দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই।

তিনি বলেন, বিএনপি সবসময় সনাতনীদের পাশে আছে। এটা কাজে প্রমাণ হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ উপজেলা, পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin