নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে যুবককে ‘হত্যা’

নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে যুবককে ‘হত্যা’

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার এলাকায় নিজ বাড়িতে শুভকে গুলি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ নিজ বাসায় দরজা-জানালা বন্ধ করে মা ও ছোট ভাইসহ একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। থাই গ্লাসের জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাঁ হাতে এক‌টি গু‌লি লাগে। দ্রুত স্বজনরা চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্হায় সকালে তিনি মারা যান। নিহত শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তিনটি গুলির খোসা পান। ​গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান।

বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin