দুর্গাপূজা ঘিরে গুজব–সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে গুজব–সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের দোসরেরা নানাভাবে অপপ্রচার ও গুজব সৃষ্টির চেষ্টা করবে। তবে সার্বিকভাবে পূজা ভালো হবে। এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

এবার পূজামণ্ডপের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫, যা আগের বছরের চেয়ে প্রায় এক হাজার বেশি। এবার দুর্গাপূজা উপলক্ষে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন থাকছেন। এ ছাড়া ৭০ হাজার পুলিশ, সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি দায়িত্বে নিয়োজিত থাকবে।

ঝুঁকিপূর্ণ মণ্ডপে টহল বাড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে গণমাধ্যমকে সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে বিমানবন্দরে কেন আটকানো হলো, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করেননি। খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলেননি।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin