দুর্গাপূজা ঘিরে পুলিশের নিরাপত্তা পরামর্শ

দুর্গাপূজা ঘিরে পুলিশের নিরাপত্তা পরামর্শ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজারিদের জন্য বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে উত্তেজিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। অনেক সময় এসব ঘটনা গুজব প্রমাণিত হয়।

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানপথ রাখার পাশাপাশি ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করতে বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট, সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখতে হবে। নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাঁদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড দেওয়ার কথা বলা হয়েছে।

পুলিশ আরও জানায়, পূজাকালীন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।

প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে হেডকোয়ার্টার, ডিএমপি, র‍্যাব, ফায়ার সার্ভিস এবং ঢাকেশ্বরী মন্দিরের কন্ট্রোল রুমের নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। জেলা পুলিশ সুপার ও থানার ওসির নম্বরও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

যেকোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin