শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অভিনেত্রী ও কোরিওগ্রাফার জ্যোতি সিনহার দুটি পরিবেশনা প্রচার হবে টিভি চ্যানেলে।
এর মধ্যে ‘আগমনী’ নামের নাচটি মহালয়ার দিন বৈশাখী টেলিভিশনে প্রচার করা হয়েছে, পুজোর সময়েও আবার প্রচার করা হবে। আরেকটি পরিবেশনার নাম ‘মাতৃবন্দনা’। প্রচার হবে এনটিভির পূজা অনুষ্ঠানমালায়।
জ্যোতি বলেন, ‘এই দুটি পরিবেশনায় মণিপুরি নাচের সাথে সমকালীন নৃত্যধারা ও থিয়েট্রিক্যাল উপাদানের সমন্বয় করা হয়েছে নিরীক্ষামূলকভাবে।’
জ্যোতির নির্দেশনায় দুটি নাচে অংশগ্রহণ করেছে অর্থী, মনীষা, শ্রেয়া, বিজয়া, শর্মিলা ও নির্দেশক নিজে। নেপথ্য গানে রয়েছেন স্বপ্নীলা চৌধুরী, সংগীতায়োজনে সুদীপ চক্রবর্তী, বাদ্যে থরেম রাতুল সিংহ, রূপসজ্জায় সুব্রত দাশ, চিত্রগ্রহণে সজীব বৈদ্য ও সানি, স্থিরচিত্রে রিফাত ও সাগর, ব্যবস্থাপনায় সুপ্রম।