এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও আগামী শিক্ষাবর্ষের জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়েছিল নভেম্বর মাসে। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারি মাসেই নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বর মাসে কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। সম্ভবত, আগামী সপ্তাহেও বৈঠক হবে।

আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি নতুন বই তুলে দেওয়ার কথা। তবে এসব বিষয় আরও ভালোভাবে যাচাই করার জন্য বলা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, এর আগে যারা কাজ পেয়েছিল, তাদের ছাপানো বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল; এবং কারা একাধিক কাজ পাচ্ছে, একচেটিয়া হচ্ছে কি না—এসব খতিয়ে দেখতে আরেকটু যাচাই-বাছাই করা হবে। আজ বই কেনার যে প্রস্তাব ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অনিয়মের সংবাদ মাঝেমধ্যেই পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।

২০২৪ সালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে তিন মাস দেরি হয়েছিল, সাংবাদিকেরা এই প্রসঙ্গ উত্থাপন করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারি মাসেই বই তুলে দেওয়া হবে। অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান আছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়া হবে এবং কবে সেই সিদ্ধান্ত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি, এটি কমানো সম্ভব: গভর্নর Prothomalo | অর্থনীতি

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি, এটি কমানো সম্ভব: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সৌদি আরব থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর খরচ...

Oct 07, 2025
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি Prothomalo | অর্থনীতি

বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin