এবার নেদারল্যান্ডসের ভিসা আবেদন নেওয়া বন্ধ করছে সুইডেন

এবার নেদারল্যান্ডসের ভিসা আবেদন নেওয়া বন্ধ করছে সুইডেন

বেলজিয়ামের পর এবার নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ করছে ঢাকার সুইডিশ দূতাবাস। বুধবার (১ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৫ অক্টোবর।

দূতাবাস জানায়, যদি নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য আপনার প্রধান গন্তব্য হয় তবে আপনাকে সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে বেলিজিয়ামের ভিসা আবেদন নেওয়া বন্ধ করে দেয় সুইডিশ দূতাবাস। দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস জানায়, আপাতত সশরীরে দিল্লির ভিএফএস -এর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হবে। 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin