পূজায় পাতে থাকুক খাসির মাংসের মালাইকারি

পূজায় পাতে থাকুক খাসির মাংসের মালাইকারি

দুর্গাপূজার সঙ্গে পেটপূজা যেন ওতপ্রোতভাবে জড়িত। এই সময়ে পোলাও-মাংস থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মিষ্টি খাওয়া হয়। তবে পূজাতে খাসির মাংসের মালাইকারি মানেই জমজমাট খাবার। চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায়।

যারা খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তারা খাসির মাংসের মালাইকারি রান্না করতে পারেন। যা একবার রান্না করে খেলে মুখে স্বাদ অনেক দিন লেগে থাকবে। আসুন জেনে নেওয়া যাক খাসির মাংসের মালাইকারি কীভাবে বানাবেন-

উপকরণ১. খাসির মাংস আধা কেজি২. পেঁয়াজ কুঁচি ২ চা চামচ৩. আদাবাটা ১ চা চামচ৪. রসুনবাটা ২ টেবিল চামচ৫. পোস্তবাটা ১ চা চামচ৬. কাজুবাদাম বাটা ১ চা চামচ৭. কিশমিশ বাটা ১ চা চামচ৮. টক দই আধা কাপ৯. ঘি আধা কাপ১০. নারিকেল দুধ ১ কাপ১১. ক্রিম ৩ টেবিল চামচ১২. লবণ স্বাদমতো১৩. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালিমাংসের টুকরোগুলো টকদই দিয়ে ১০ মিনিট মেখে রাখুন। অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন।

এবার ভাজা পেঁয়াজে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে একে একে বাটা ও গুঁড়া সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন।

সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে তেল ওপরে উঠলে নারিকেল দুধ ও ক্রিম দিয়ে নেড়ে ঢেকে রাখুন। হয়ে এলে নামিয়ে পোলাও কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন পূজায় নবরত্ন কোরমা বানাবেন যেভাবেবাটার পনির বাড়িতে বানাবেন যেভাবে

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

সামুদ্রিক মাছ কেন খাবেন Jagonews | লাইফস্টাইল

সামুদ্রিক মাছ কেন খাবেন

আপনি কি দিনভর অবসাদ, ঘুমের অস্বস্তি কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন? অল্প খেয়ে ওজন বাড়ছে? বা ত...

Sep 13, 2025

More from this User

View all posts by admin